গ্রামীণ ব্যাংকে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের নড়াইল সদর উপজেলার মাইজপাড়া শাখায় ডাকাতি হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতেরা ৭টি মুঠোফোন, কর্মকর্তাদের ব্যক্তিগত প্রায় ২৫ হাজার টাকা এবং ২টি মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাকিল আহমেদ জানান, আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সের ৫ তরুণ একসঙ্গে ব্যাংকের ভেতরে প্রবেশ করে। প্রথমে কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকিং বিষয়ে কথা বলতে চায়। একপর্যায়ে ৫টি পিস্তল উঁচিয়ে সবাইকে জিম্মি করে এসব মালামাল লুট করে। এ সময় ৮ জন কর্মকর্তা-কর্মচারী ব্যাংকে ছিলেন। ২ জন গ্রাহকও ছিলেন। ব্যাংকের টাকা আগেই পাশের জনতা ব্যাংকে রেখে আসা হয়েছিল।