গ্রামীণ ব্যাংকের শাখায় চুরির চেষ্টা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় চুরির চেষ্টা হয়েছে। গত বুধবার দিবাগত রাত চারটার দিকে এ ঘটনা ঘটে। চুরির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে।
বোয়ালখালী থানার ওসি শামছুল ইসলাম জানান, সারোয়াতলী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের বেঙ্গুরা শাখায় বুধবার রাত চারটার দিকে চুরির চেষ্টা করে সংঘবদ্ধ চক্র। ব্যাংকের শৌচাগারের জানালার গ্রিল কেটে চুরির উদ্দেশ্যে তিনজন ভেতরে ঢোকে। এ সময় ব্যাংকের নিরাপত্তারক্ষী সোলেমান তাদের দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে ওই ভবনে বাস করা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা জেগে উঠলে চোরেরা পালানোর চেষ্টা করে। ওই সময় রাস্তার টহল পুলিশ দুজনকে আটক করে।
ওসি শামছুল ইসলাম জানান, চুরির চেষ্টার ঘটনায় বেঙ্গুরা শাখার ব্যবস্থাপক জায়মন আরা বেগম বাদী হয়ে মামলা করেছেন।