গ্রামে ফাঁকা গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে অর্ধশতাধিক ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ২৫-৩০ জন সন্ত্রাসী ইউনিয়নের শ্রীপুর গ্রামে প্রবেশ করে। সন্ত্রাসীদের কয়েকজন ছাড়া অন্যরা ছিল মুখোশ পরা। তারা মোটরসাইকেলযোগে গ্রাম প্রদক্ষিণ করার সময় ৫০টির বেশি ফাঁকা গুলি ছোড়ে। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গ্রামের মসজিদের মাইকে ডাকাত বলে গ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এরপর চারদিক থেকে গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
চাটখিল থানার ওসি মো. নাছিমুল হক বলেন, গুলিবর্ষণের কোনো খবর তাঁর জানা নেই।