গ্রিল কেটে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল নয়টা থেকে বেলা একটার মধ্যে ঝিলটুলী মহল্লার মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। সাখাওয়াত হোসেনের ছেলে পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সাফায়েত হোসেন জানান, গতকাল সকাল নয়টার মধ্যে তিনি ও তাঁর মা বাড়িতে তালা দিয়ে বের হন। বেলা সোয়া একটার দিকে তাঁর মা বাড়িতে এসে তালা খুলে দেখতে পান জানালার গ্রিল কেটে চোরেরা ঘরের দুটি আলমারির তালা ভেঙে ৪০ হাজার টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।