গ্রেনেড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারতের সীমান্তে একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাড়িয়ালজোত এলাকার কানকাটা সীমান্তের ৪৩৬ মেইন পিলারের ২৫ নম্বর সাব–পিলারের পাশে বাংলাদেশের ভূখণ্ড থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বলেন, সকালে কয়েকজন বাংলাদেশি ওই এলাকায় ঘোরাঘুরির সময় গ্রেনেডটি পেয়ে হাতে নেয়। এ সময় বিজিবির টহল দল ওই এলাকায় গেলে তারা গ্রেনেডটি ফেলে পালিয়ে যায়।