গ্রেনেডটি অরক্ষিত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জীবতলী গ্রামে গত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষের স্থানে কুড়িয়ে পাওয়া শক্তিশালী গ্রেনেডটি বিশেষজ্ঞ দল না আসায় পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সারা দিন পাহারা দেওয়ার পর সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অরক্ষিত অবস্থায় গ্রেনেডটি রেখে চলে এসেছে।
পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গতকাল ভোরে বিজিবি সংঘর্ষের স্থানে শক্তিশালী গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় পায়।
বিজিবি মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম বলেন, গ্রেনেডটি কুড়িয়ে পাওয়ার পর গ্রেনেড বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঠিক সময়ে পৌঁছতে পারেনি। আজ বৃহস্পতিবার এটি উদ্ধার করা হবে। পুলিশকে পাহারা দেওয়ার জন্য বলা হয়েছে।