প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলা থেকে নেওয়াজ মোরশেদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জানান, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ মোরশেদকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।