গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় দৌলতদিয়া রেলস্টেশন এলাকা থেকে এরশাদ ব্যাপারী (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার উত্তর দৌলতদিয়া ইমান খাঁ পাড়ার বাসিন্দা। গোয়ালন্দ ঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরশাদের বিরুদ্ধে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি ও ২০১৩ সালের ২০ জুন গোয়ালন্দ ঘাট থানায় দায়ের হওয়া দুটি ডাকাতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।