প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ফয়েজ আহম্মেদ (৩৮) ও আক্তার হোসেন (৩৫)। উপজেলার ফেরিঘাট এলাকা থেকে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ গত সোমবার রাত পৌনে ১১টায় তাঁদের আটক করে। পরে দুজনকেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ফয়েজ আহম্মেদ উপজেলার সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদের সদস্য। তাঁদের দুজনের বাড়ি পশ্চিম কুটিয়ার পাড় গ্রামে। চাঁদপুর গোয়েন্দা পুলিশের এএসপি (সদর) শাকিল আহমেদ বলেন, তাঁদের বিরুদ্ধে মাদক আইনে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি|