প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে র্যা ব-৮ ফরিদপুরের একটি দল ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। দৌলতদিয়া ঘাট পুড়াভিটা এলাকায় গত সোমবার সন্ধ্যায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পার্থ চাকী (৩৫)। তিনি পাবনা সদর উপজেলার সালগাড়িয়া গ্রামের বাসিন্দা। র্যা বের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যা ব পুড়াভিটা এলাকায় গেলে পার্থ পালানোর চেষ্টা করেন। তাঁকে আটক করার পর তাঁর প্যান্টের পকেট থেকে ২০৬টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি আন্তজেলা মাদক ব্যবসায়ী। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ জানান, এ ঘটনায় র্যা ব বাদী হয়ে সোমবার রাতেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পার্থকে গতকাল মঙ্গলবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।