প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক নারীকে কাতারে পাচারের অভিযোগে হওয়া মামলার এজাহারভুক্ত আসামি খাদিজা খানমকে (৪২) পুলিশ গতকাল রোববার সকালে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের হালিম খান ও আমুরবুনিয়া গ্রামের এক নারীসহ কয়েকজন মিলে ওই নারীকে কাতারের একটি হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে সেখানে পাঠান। কাতার পৌঁছার পর তাঁকে তিনজন বিদেশির কাছে তুলে দেওয়া হয়। সেখানে ১১ দিন থাকার পর ওই নারী পালিয়ে কাতারের বাংলাদেশ দূতাবাসে যান। দূতাবাসের কর্মকর্তারা তাঁকে দেশে পাঠান। পরে তিনি আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহনাজ পারভীন বলেন, খাদিজাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।