প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার সকালে সন্দেহভাজন তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনজনের বিরুদ্ধে সমুদ্রপথে মানব পাচারের বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা হলো কালা মিয়া, তার ছেলে শামসুল আলম ও শফি আলম। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।