প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী থেকে চারটি ককটেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাশিয়ানী উপজেলার ব্যাসপুর থেকে গতকাল বুধবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম এনায়েত মোল্লা (৩০)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, উপজেলার ব্যাসপুর গ্রামের রেলস্টেশনের পাশে সাত-আটজনের একদল লোক ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য আনা চারটি ককটেলসহ এনায়েতকে গ্রেপ্তার করা হয়। তবে অপর ডাকাতেরা পালিয়ে যায়। ওসি বলেন, এনায়েত মোল্লার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি, একটি খুন, একটি ধর্ষণ ও দুটি চুরির মামলা রয়েছে।