গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে শরীফুল আলম নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাতকানিয়া উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, চট্টগ্রাম নগরের চকবাজার থেকে শরীফুল আলমকে সাতকানিয়া থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা ছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি|