গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকা থেকে গত রোববার বিকেলে ইয়াবার ১২৪টি বড়ি, দুই গ্রাম হেরোইন ও ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফার ছেলে সাজ্জাদুল ইসলাম রিপনসহ (৩২) তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন হলেন বিহারীপুরের শহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সাজ্জাদুল ইসলাম উপজেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি তাঁর দুই সহযোগীসহ বিকেলে নওদুলী বাজারে মাদক কেনাবেচা করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি