গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকা থেকে ছয় বোতল ফেনসিডিলসহ উপজেলার দমদমা গ্রামের আকরাম হোসেন (৩২), ইয়ার্ড কলোনি এলাকার আবু তালেব (৬৮) এবং নওগাঁ সদরের রজাকপুর এলাকার মেহেদী হাসানকে (২৪) আটক করা হয়।