গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ গতকাল শুক্রবার এক নারীসহ চারজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে। রামু থানার ওসি মো. আবদুল মজিদ জানান, উপজেলার কুতুপালং গ্রামে অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী মো. মোস্তফা ও মো. আলমকে গতকাল ভোরে গ্রেপ্তার করা হয়েছে। উখিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান জানান, গতকাল উপজেলার মাদারবুনিয়া গ্রাম থেকে মানব পাচারকারী আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মানব পাচারের তিনটি মামলা রয়েছে। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর জানান, মানব পাচারে জড়িত থাকার অভিযোগে গতকাল সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের খন্দকারপাড়া থেকে হুসনে আরা বেগম নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে।