গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও সমুদ্রপথে মানব পাচারের দালাল মো. ফারুককে গত শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, পৌরসভার ইসলামাবাদ গ্রামে ফারুকের বাড়িতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় ইয়াবা ও মানব পাচারে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।