প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের খানদুয়ার গ্রাম থেকে গত শুক্রবার গভীর রাতে আনছার আলী মণ্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পাংশা থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, গোপন তথ্যের ভিত্তিতে আনছারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুটি গুলি উদ্ধার করা হয়। আনছারের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে পাংশা থানায় মামলা রয়েছে। শনিবার দুপুরে তাঁকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়।