গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়ন থেকে গত শনিবার রাতে অস্ত্রসহ মো. শওকত হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর শওকতের দেওয়া তথ্যমতে ইউনিয়নের সাছিরপাড়া এলাকার একটি বাগান থেকে দেশে তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, শওকতের বিরুদ্ধে চারটি মামলা আছে।