গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচার মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকা থেকে অসামি জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, চকরিয়া পৌর এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন মহেশখালী এলাকার লোকজনকে ফাঁদে ফেলে সমুদ্রপথে পাচার করে আসছিল। তার বিরুদ্ধে মহেশখালী থানায় ভুক্তভোগীরা মামলা করেছেন। গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।