গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম ওরফে শামীম, সোহাগ অধিকারী, সুমন আহমেদ, বায়েজীদ উদ্দিন, সিদ্দিকুর রহমান ও জেসমিন আক্তার। তাঁদের কাছ থেকে ছাপা ও অর্ধছাপা বাংলাদেশি এক হাজার ও ৫০০ টাকার জাল নোট, নোট তৈরির কাগজ, ১২টি ফ্রেম, রঙের কার্টিজ, নিরাপত্তা সুতা, এক হাজার ও ৫০০ টাকা লেখা জলছাপ দেওয়া ১২ বান্ডিল কাগজ, কম্পিউটার, প্রিন্টার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।