প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আব্দুর রহিম সিকদার (২১)। তিনি উপজেলার কুশলী গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে ওই শিশুর মা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা করেছেন। এজাহারের বিবরণ অনুযায়ী, মঙ্গলবার দুপুরে রহিম মেয়েটিকে গাব খাওয়ানোর লোভ দেখিয়ে একটি বাগানে নিয়ে যায় ও ধর্ষণ করারচেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী জড়ো হয়। তখন রহিম পালিয়ে যায়। বিকেলে থানার পুলিশ কুশলী এলাকায় তল্লাশি চালিয়ে আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।