প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ১০ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার জাফর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাঁর বাড়ি উপজেলার নীলা ইউনিয়নে। টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নীলা ইউনিয়নের লেদা গ্রামে অভিযান চালিয়ে জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদক থেকে প্রকাশিত ইয়াবা ব্যবসায়ীর তালিকায় তাঁর নাম রয়েছে। জাফরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি