গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারে জড়িত সন্দেহে চট্টগ্রামে শামসুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরের বটতলী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রেলস্টেশন এলাকা থেকে শামসুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় মানব পাচার আইনে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।