গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে ১০টি মুঠোফোন সেটসহ মো. ফয়সল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁর বিরুদ্ধে চোরাই মুঠোফোন সেট বেচাকেনার অভিযোগ রয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ফয়সলের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দোভাষী বাজারে। তিনি সেখান থেকে চোরাই মুঠোফোন সেট সংগ্রহ করে রিয়াজউদ্দিন বাজারে এনে বিক্রি করতেন।