গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রাম থেকে গতকাল সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আসাদুল ইসলাম ওরফে আসাদ (৩৫)। তিনি হরিণাকুণ্ডুর গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল কবীর চৌধুরী জানান, গোপন সূত্রে তাঁরা খবর পান, নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আসাদুল তাঁর সঙ্গীদের নিয়ে পোলতাডাঙ্গা গ্রামে বৈঠক করছেন। পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে আসাদুলকে গ্রেপ্তার করেন। আসাদুলের বিরুদ্ধে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা আছে।