গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা থেকে প্রতারণায় মামলায় সাজাপ্রাপ্ত মিনাউল হক তারেক (৫২) নামে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার নলডাঙ্গা বাজার এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম জানান, রাজশাহীর জজ আদালতের আইনজীবী মিনাউল হকের বিরুদ্ধে ১৯৯২ সালে প্রতারণার অভিযোগে নওগাঁর মান্দা থানায় একটি মামলা হয়। ওই মামলায় নওগাঁর একটি আদালত ২০১২ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার পর থেকে মিনাউল হক পলাতক ছিলেন।