প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর এলাকা থেকে সোনা ও মাদক পাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম শহিদ হোসেন (৩১)। জীবননগর উপজেলার উথলী গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বুধবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর পাঁচ সহযোগীকেও আটক করা হয়। পুলিশের ভাষ্যমতে, শহিদ দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে সোনা ও মাদকের ব্যবসা করে আসছিলেন। শহিদের নামে ঢাকার ধামরাই থানায় সাড়ে তিন কেজি সোনা চোরাচালান মামলা আছে। এ ছাড়া চকবাজার, চুয়াডাঙ্গা ও জীবননগর থানায় ফেনসিডিল পাচার মামলা রয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি|