গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় মো. সম্রাট নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। সে আজমনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র সরকার বলেন, সম্প্রতি বারইয়ারহাট পৌরসভা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি যুবলীগ কর্মী সম্রাট। বুধবার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি|