প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফকিরহাট থেকে গত সোমবার রাতে শিবিরের নেতা মো. জালাল উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ছদাহা ইউনিয়নের মাইজপাড়া এলাকায়। জালাল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের পাঠাগার সম্পাদক। সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন জানান, জালালের বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় পাঁচটি মামলা রয়েছে। ২০১২ সাল থেকে তিনি পলাতক। গত সোমবার রাতে জালাল এলাকায় ফিরে আসেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।