গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াদুজ্জামানকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা-পুলিশ। থানা-পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে রিয়াদুজ্জামানকে গোবিন্দপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে গৌরীপুর থানায় তিনটি মামলা রয়েছে। রিয়াদুজ্জামান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। থানার ওসি মোহাম্মদ আলী শেখ বলেন, তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রিয়াদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।