গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন রাসেল (২৫) ও বাবু হোসেন (২৭)। তাঁরা দুজনেই টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন কস্তুরিপাড়া মহল্লার বাসিন্দা। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, মাদক নিয়ে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া থেকে একটি পিকআপ গাড়ি রংপুরের উদ্দেশে যাত্রা করার খবর পায় পুলিশ। পুলিশের একটি দল বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দক্ষিণ রেলগুমটিতে অবস্থান নেন। পরে গাড়িটি ধাওয়া করে পৌর শহরের ধানহাটির মোড়ে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি