গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া গ্রাম থেকে গতকাল হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার নাম হবি মিয়া (৪০)। এ সময় তার কাছ থেকে ১২০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। তার বাড়ি ওই গ্রামেই। ডিবি পুলিশ সূত্রের ভাষ্য, দীর্ঘদিন ধরে হেরোইনের ব্যবসা করে আসছিল হবি। গতকাল বেলা আড়াইটার দিকে ক্রেতা সেজে হবির বাড়িতে যান জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ আলম। এ সময় তার প্যান্টের পকেটে থেকে হেরোইন উদ্ধার এবং তাকে আটক করা হয়। এসআই শাহ আলম জানান, হবির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি