প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে গত বুধবার রাতে তরিকুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তরিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার চর হাসানপুর গ্রামের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ বিজিবি ৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নাজমুল আলম বলেন, রাত সাড়ে আটটার দিকে রঘুনাথপুর সীমান্ত ফাঁড়ির লক্ষ্মীচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে তরিকুল ইসলামকে গ্রেপ্তার ও ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অন্যরা পালিয়ে যায়। তাদের ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।