গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ নিজাম উদ্দীন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা হয়েছে। থানা-পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শাওইল গ্রামের নিজাম উদ্দীন রোববার বিকেল পাঁচটার দিকে আট বছর বয়সী শিশুকে ফুসলিয়ে তার দোকানে নিয়ে যায়। শিশুটিকে ধর্ষণের চেষ্টার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং নিজাম উদ্দীনকে হাতেনাতে আটক ও শিশুটিকে উদ্ধার করে। আদমদীঘি থানার ওসি মোসলেম উদ্দীন বলেন, ওই বাজারে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় একটি দোকান থেকে নিজাম উদ্দীনকে আটক করা হয়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|