গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরতলির তারাপুর এলাকা থেকে ইসলামি ছাত্রশিবিরের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে মহানগর পুলিশের জালালাবাদ থানার পুলিশ এ অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন খবরে তারা জানতে পারে, তারাপুর শাখা শিবিরের সভাপতি মো. কামরুল হাসানের সঙ্গে শিবিরের ‘সাথি’ পদমর্যাদার চারজন বসবাস করছিলেন। আটক বাকি চারজন হলেন কাউছার হামিদ (২২), এ জি এম সাব্বির (১৯), মিনহাজ আহমদ (২০) ও মিনহাজ উদ্দিন (২০)। থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গত ৭ এপ্রিল সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকায় গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামি ছিলেন ওই পাঁচজন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|