গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কিশোরীকে ধর্ষণের মামলার আসামি মুরাদ হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার হায়দারগঞ্জ বাজার থেকে গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, চর আবাবিল গ্রামের মুরাদ গত এপ্রিল মাসে হায়দারগঞ্জ বাজার থেকে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে থানায় মামলা করেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, মুরাদ ঘটনার পর থেকে পালিয়ে ছিলেন। কয়েক দিন আগে এলাকায় ফেরেন। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।