প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী থেকে ডাকাতি ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার ধারাখাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মাতারবাড়ী-চালিয়াতলি সড়কের ধারাখাল এলাকায় দুটি ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর শুনে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ডাকাত মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে।