গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর ইউনিয়নের আজিমনগর মোড়া বাজারসংলগ্ন মালিগ্রাম-কালামৃধা আঞ্চলিক সড়ক থেকে গত শুক্রবার অস্ত্র ও গুলিসহ সুমন ওরফে আল-আমিন (২২) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার কেশরদিয়া গ্রামে। ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ওই তরুণ একটি ব্যাগ নিয়ে যাওয়ার সময় বাজারের কাছে টহল পুলিশ তাঁর ব্যাগ তল্লাশি করে। এ সময় ব্যাগ থেকে একটি দেশি ৩.২ বোরের রিভলবার, পিস্তলের দুটি গুলি এবং বন্দুকের দুটি কার্তুজ উদ্ধার করা হয়। থানার ওসি নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া সুমনের বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানায় একাধিক মামলা আছে।