গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় গত শনিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার মাস্টারহাট এলাকার মোক্তার আহমদ ও মো. আবদুর রহিম। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন জানান, গতকাল রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।