গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল যানবাহন থেকে চাঁদা আদায়কালে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম জাকির হোসেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, যুবলীগের নামধারী বাবুল মিয়া দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে আসছেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল চাঁদা আদায়কালে বাবুল মিয়ার সহযোগী জাকিরকে গ্রেপ্তার করা হয়। জাকির উপজেলার কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের বাসিন্দা। এ বিষয়ে বাবুল মিয়া বলেন, তিনি বৈধভাবে রসিদ দিয়ে শ্রমিক কমিটির নামে পরিবহন থেকে টাকা আদায় করছেন।