প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে কামাল শেখ (৪০) নামের এক ব্যক্তিকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র্যা ব। কামাল শেখের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার চাকলি গ্রামে। পুলিশ ও র্যা ব-৮ সূত্রে জানা গেছে, শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কামাল শেখকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোর ছয়টার দিকে র্যা ব কামালকে থানায় সোপর্দ করে।