গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক (৫০) ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জুয়েলকে (২৭) গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা মামলায় সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলঘুন্টি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সাঘাটা থানার ওসি (তদন্ত) কাওছার আহম্মেদ বলেন, এনামুল ও জুয়েলের বিরুদ্ধে সাঘাটা থানায় রেললাইনে নাশকতার মামলা রয়েছে। মামলার পর থেকে তাঁরা পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।