গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রেজাউল করিমকে (৫৫) গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা-পুলিশ। গতকাল উপজেলার জয়নগর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রেজাউল উপজেলার জয়নগর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে থানায় চলতি বছরের জানুয়ারিতে রেজাউলের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরপর থেকে রেজাউল বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। রেজাউলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়।