গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে ইয়াবা বড়িসহ মোস্তফা শেখ (৩৫) নামে যুবলীগের এক নেতাকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। মোস্তফা রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। মোস্তফার পরিচয় নিশ্চিত করেছেন পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আলমগীর। রাজবাড়ী সদর থানার এএসআই সোহেল রানা বলেন, মোস্তফার কাছে থাকা সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ২৩টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।