প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকচালকের সহকারীকে পুড়িয়ে হত্যা মামলায় জামায়াত কর্মী আশরাফুল ইসলামকে (৩৫) গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোমস্তাপুরের ইসলামপুর ভটকাপাড়ার বাসিন্দা। গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গত ৪ মার্চ রাতে গোমস্তাপুর-রহনপুর সড়কের নিমতলাকাঠাল এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে পুড়ে গাড়ির মালিক, চালক ও সহকারী আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ট্রাকচালকের সহকারী শিবগঞ্জ উপজেলার জালমাছমারি গ্রামের সেলিম রেজা মারা যান। এসআই আরও বলেন, আশরাফুল তালিকাভুক্ত সন্ত্রাসী। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|