গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে এক শিবিরকর্মীকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মোফাজ্জল হোসেন (৩২) ছলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। গত রোববার রাত দেড়টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মোফাজ্জলের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ছয়টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বালিশের নিচে রাখা একটি বিদেশি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার করে পুলিশ। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাঁকে পাবনা আদালতে পাঠানো হয়।