প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া থানার পুলিশ ২৫০ গ্রাম গাঁজাসহ আয়ুব আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গতকাল রোববার সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আয়ুব আলীকে গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। গতকালই তাঁকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।