গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব সদস্যরা গতকাল বুধবার বগুড়া শহরের মাটিডালি থেকে জুয়েলারি ব্যবসায়ী জিয়াউল হক হত্যা মামলার পলাতক আসামি মো. মেহেদী হাসান ওরফে কেমিকে (২৫) গ্রেপ্তার করেছেন। মেহেদী হাসান শহরের ধরমপুর জিলাদারপাড়ার মো. আনোয়ার হোসেন শাহের ছেলে। র‌্যাবের বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর এ এফ এম আজমল হোসেন খান বলেন, ২০১৪ সালের অক্টোবর মাসে ধরমপুর বাজারের জুয়েলারি ব্যবসায়ী জিয়াউল হককে শহরের বড়গোলা এলাকায় কুপিয়ে হত্যা করা হয়।